কাপাসিয়া ওভারসিজের সনদ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসদাচরণের জন্য জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স কাপাসিয়া ওভারসিজ লিমিটেডের (আরএল-৯৭৭) সনদ বাতিলসহ সমুদয় জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, কাপাসিয়া ওভারসিজ সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিবের (শ্রম) স্বাক্ষর ও সিল নকল করে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের অনুকূলে পাঁচ হাজার জন বাংলাদেশি কর্মীর একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করে। তদন্ত শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় কাপাসিয়া ওভারসিজের লাইসেন্স বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করা হয়।