কাপাসিয়া ও মেহেরপুরে দুটি কেন্দ্রে দেরিতে এসএসসি পরীক্ষা গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল রোববার সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান পরীক্ষা ২০ মিনিট দেরিতে গ্রহণ করা হয়। এদিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নিতে ৩০ মিনিট দেরি হয় বলে জানা গেছে। ভাওয়াল চাঁদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিব গোলাম মোস্তফা জানান, কাপাসিয়া থানা থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছাতে ২০ মিনিট দেরি হওয়ায় পরীক্ষা নিতে দেরি হয়ে যায়। তবে পরীক্ষার জন্য নির্ধারিত সময় পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে। কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছালাম জানান, উপজেলা পরিষদে সন্ধ্যায় এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সভা চলছিল। মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিব আনিসুজ্জামান জানান, প্রশ্নপত্র কম থাকায় পরীক্ষা নিতে ৩০ মিনিট দেরি হয়েছে।