কাপাসিয়ার উপনির্বাচন নিয়ে প্রহসন করছে সরকার: হান্নান শাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপাসিয়ায় (গাজীপুর-৪) উপনির্বাচনের নামে সরকার প্রহসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় হান্নান শাহ এই অভিযোগ করেন। ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা, বিচারিক রায় ও নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ১৮ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুবসংগঠন যুব জাগপা।