কাপাসিয়ার টোক বাজার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার আগুনে পুড়ছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে মধ্য বাজারে আগুনের সূত্রপাত হয়। এরই মধ্যে বাজারের ৩০টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, টোক নয়ন বাজারের আব্দুল কাদির মিয়ার লেপ তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন ​লাগে। বাতাস থাকায় আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে যোগ দেন। বেলা একটার দিকে নরসিংদী জেলার মনোহরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে যোগ দেন। এরই মধ্যে ওই বাজারের ছোট বড় ৩০টি দোকান পুড়ে গেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, দমকল বাহিনীর কর্মী ও বাজারের ব্যবসায়ীরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।