কাপাসিয়ার সংঘর্ষের ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গত শনিবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা হয়েছে।
কাপাসিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাদী হয়ে একটি এবং স্থানীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান অন্য মামলাটি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উভয় মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগের নেতা আনিছুর রহমানসহ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ঘটনার দিন আটক হওয়া ১১ জনের মধ্যে ১০ জনকে ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।