কাপাসিয়ায় আজ খালেদা জিয়ার জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালার বাজারসংলগ্ন ওয়েলফেয়ার ক্লাব মাঠে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শনিবার বেলা তিনটায় পূর্বনির্ধারিত এক জনসভায় ভাষণ দেবেন।দলীয় সূত্রে জানা গেছে, জনসভার সব রকমের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ নিজে গ্রামের বাড়ির পাশে এ জনসভাস্থলে অবস্থান করে সার্বক্ষণিক তদারকি ও খোঁজখবর নিচ্ছেন। কাপাসিয়া উপজেলা বিএনপি আয়োজিত এ জনসভাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী, বেলাব, শিবপুর, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুর সদর, শ্রীপুর, কালীগঞ্জ, কালিয়াকৈর উপজেলাসহ বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে তাঁদের মধ্যে। জনসভায় সভাপতিত্ব করবেন কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান।