কাপাসিয়ায় আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়তে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, উচ্চশিক্ষার লক্ষ্যে প্রশিক্ষণ ও গবেষণার জন্য তিনি গাজীপুরের কাপাসিয়ায় একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তিকেন্দ্র প্রতিষ্ঠা করতে চান। উপজেলার কড়িহাতায় কাপাসিয়া প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।সোহেল তাজ আরও বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে উপজেলায় একটি আধুনিক মিলনায়তন প্রতিষ্ঠা, শীতলক্ষ্যা নদীতে গোসিংগা-দরদরিয়ায় আরও একটি সেতু নির্মাণ এবং শীতলক্ষ্যাবেষ্টিত উপজেলার আটটি ইউনিয়নের চারদিকে বেড়িবাঁধের ওপর পাকা সড়ক নির্মাণ করা তাঁর প্রধান লক্ষ্য। সাংবাদিকেরা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ খান, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন, জেলা সাধারণ সম্পাদক জামাল হোসেন, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।