কাপাসিয়ায় ইউএনওর কার্যালয়ে হামলার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনায় জেলা কৃষক লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় আহত মাহমুদ হোসেন গত বুধবার রাতেই কাপাসিয়া থানায় মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়েছে, জেলা পরিষদের শিডিউল বিক্রি নিয়ে কৃষক লীগের নেতা তোফাজ্জল হোসেন, যুবলীগের কর্মী মুকুল হোসেন ও মহিবুর রহমান এবং অজ্ঞাত ১৫-১৭ জন ব্যক্তি বুধবার বিকেলে ইউএনওর কার্যালয়ে হামলা চালায়। তারা কর্মচারীদের মারধর করে। এতে মামলার বাদীসহ দুই কর্মচারী গুরুতর আহত হন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হামলাকারীদের বিচারের দাবিতে কাপাসিয়া উপজেলা পরিষদের সব কর্মচারী গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আধা বেলা কর্মবিরতি পালন করেন। এ সময় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হামলার সময় নির্যাতনের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন।