কাপাসিয়ায় ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামসহ (৫২) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, নজরুল ইসলাম সূর্য নারায়ণপুর গ্রামে তাঁর বাড়ির পাশে গত মঙ্গলবার রাত ১০টার দিকে সহযোগীদের নিয়ে মদ পান করছিলেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় নজরুল ও তাঁর সহযোগী ভূবনেরচালা গ্রামের তাইজ উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়।
এদিকে গতকাল সকালে কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মজিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগমকে (৩৫) ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। পরে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহানারাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। জব্দ করা গাঁজা উপজেলা চত্বরে পুড়িয়ে ফেলা হয়।