কাপাসিয়ায় ইভ টিজিংয়ের দায়ে দুই কিশোরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাইদ বালিকা উচ্চবিদ্যালয়ের ক্লাসে গিয়ে ইভ টিজিংয়ের দায়ে গতকাল বুধবার দুপুরে দুই কিশোরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কিশোরেরা হলো নরসিংদীর ভিটাপাড়া এলাকার মোর্শেদ খানের ছেলে মো. মারুফ (১৮) ও একই এলাকার আবদুল জলিলের ছেলে মো. ইলিয়াছ (১৮)।