কাপাসিয়ায় উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘দলের হাইকমান্ডের সবুজ সংকেত পেয়ে এবং দলের তৃণমূল পর্যায়ের দাবির পরিপ্রেক্ষিতে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছি।’গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী এলাকায় গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে সমবেত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান শাহ এ কথা বলেন।হান্নান শাহ বলেন, সরকারের অব্যাহত সন্ত্রাস, হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলাসহ সব ব্যর্থতার জবাব কাপাসিয়ার আসন্ন উপনির্বাচনের মাধ্যমে দেওয়া হবে। তিনি বলেন, সোহেল তাজ সরকারের সব ধরনের ব্যর্থতার কোনোটিরই দায়ভার নেবেন না বলেই সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগই প্রমাণ করে, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সভায় উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী শাহানা চৌধূরী, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আজিজুর রহমান, জাতীয়তাবাদী কর আইনজীবী দলের মহাসচিব বজলুল হক, জেলা বিএনপির উপদেষ্টা এমদাদুল হোসেন প্রমুখ।আওয়ামী লীগের সাংসদ তানজিম আহমেদ (সোহেল তাজ) সম্প্রতি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। বিধি অনুযায়ী, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হতে হবে।