কাপাসিয়ায় কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের সময় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে কোটবাজালিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন: উপজেলার বলদা গ্রামের ননী গোপালের ছেলে রিপন ও তাঁর সহযোগী আমানউল্লাহ, হারুন-অর রশিদ, মামুন ও রিপনের মা গীতা রানী।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী এবং ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ওই ছাত্রী মায়ের সঙ্গে রিকশায় করে কলেজে যাচ্ছিল। কাপাসিয়া-সাফাইশ্রী সড়কের কলেজ রোড মোড়ে পৌঁছালে রিপন ও তাঁর সহযোগীরা মাকে পিটিয়ে আহত করে ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে ছাত্রীর মা থানায় গিয়ে খবর দেন। পরে অপহরণকারীরা কোটবাজালিয়া বাজার এলাকায় পৌঁছালে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। সেই সঙ্গে ওই পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি আটক করা হয়।ছাত্রীর মা জানান, রিপন ও তাঁর সহযোগীরা কলেজে আসা-যাওয়ার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। ছয় মাস আগে রিপন তাঁর মেয়েকে অপহরণ করেছিলেন। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাঁর মেয়েকে উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রাত ১০টার দিকে কাপাসিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।