কাপাসিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ার আড়ালিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন মেয়ে হাবিবা বেগম (২৪)। গতকাল মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহের পাগলা থানার মাখনকালদৈ গ্রামের রহিম মিয়ার স্ত্রী হাবিবা ঈদের পরদিন স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। নিহতের পরিবার ও পুলিশ জানায়, আড়ালিয়া গ্রামে ফজলুল হকের মেয়ে হাবিবা ঈদ উপলক্ষে গত রোববার বেড়াতে আসেন। গত সোমবার রাতে মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে হাবিবার ঝগড়া হয়। একপর্যায়ে হাবিবা রাত সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বের হন। পরে তাঁর স্বামী, বাবা ও স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেও হাবিবার সন্ধান পাননি। গতকাল সকালে তাঁদের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কাঁঠালগাছতলায় হাবিবার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী স্বজনদের খবর দেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে কাঁঠালগাছে ঝুলে হাবিবা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।