কাপাসিয়ায় চার বাড়িতে ডাকাতি নয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে গত রোববার রাতে সংখ্যালঘুদের চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই সব বাড়ি থেকে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। তাদের হামলায় আহত হয়েছেন আটজন।এলাকাবাসী জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-১৬ জন ডাকাত রাউৎকোনা গ্রামের সঞ্জীবন কুমারের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা সঞ্জীবন, তাঁর স্ত্রী, সন্তানসহ চারজনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং তাঁদের রশি দিয়ে বেঁধে রাখে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।এরপর ডাকাতেরা পাশের লিটন, দিলীপ, বিপ্লবদের বাড়িতেও হানা দেয়। তারা লিটন, দিলীপ, বিপ্লবসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে এবং স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল লুট করে। পরে তিন চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতির শিকার লোকজন রাতেই কাপাসিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ওসি মো. দেলওয়ার হোসেন।