কাপাসিয়ায় ছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপাসিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ তার সন্ধান পায়নি। এ ব্যাপারে মেয়েটির বাবা কাপাসিয়া উপজেলা সদরের এক মহিলাসহ চারজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় অপহরণ মামলা করেছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ১০ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটিকে অপহরণ করা হয়। পরদিন ১১ সেপ্টেম্বর তার বাবা উপজেলার রাউ ৎকোনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে সোহাগ, বানার হাওলা গ্রামের মো. শুভ, আবদুস সাহিদের ছেলে মো. সুমন ও বেবী নামের এক মহিলার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন।কিশোরীর বাবা জানান, মামলার প্রধান আসামি সোহাগ একাধিকবার তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় এর আগেও সে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, বাড়ির লোকজনসহ আসামিরা পলাতক রয়েছে। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের ত ৎপরতা অব্যাহত রয়েছে।