কাপাসিয়ায় জোহরা তাজউদ্দীনের জানাজা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের মরদেহ আজ রোববার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদড়িয়া গ্রামের বাড়িতে আনা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন।
আজ বাদ জোহর দরদড়িয়া প্রাইমারি স্কুলমাঠে এবং বাদ আছর কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা হবে। পরে তাঁর মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে। বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। এদিকে গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোকসভা হয়। তা ছাড়া উপজেলার ১১ ইউনিয়নে দিনব্যাপী পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করা হয়।