কাপাসিয়ায় জোড়া খুনের ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ার সম্মানিয়া গ্রামে সাবেক সেনাসদস্য সুরুজ মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী হনুফা বেগম (৪০) খুনের ঘটনায় গত মঙ্গলবার রাতে একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: একই এলাকার রহমত আলী (৫৫), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), তাঁদের ছেলে মো. মোস্তফা (২৩) ও মেয়ে রহিমা বেগম (২৫)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে।