কাপাসিয়ায় দুই বাড়িতে ডাকাতি আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা গ্রামে গত রোববার দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এলাকাবাসী ও পুলিশ জানায়, আবদুল মজিদ ও আবদুল মতিনের বাড়িতে রোববার গভীর রাতে ১৫-১৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতেরা দুই লাখ ৫০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, ক্যামেরা, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।বাধা দিলে ডাকাতেরা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবদুল মজিদ (৫৫), মতিউর রহমান (৫০) ও তাঁর স্ত্রী নুরুন্নাহারকে (৪০) আহত করে।