কাপাসিয়ায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জামিরার চরের ৩৩/১১ কেভি উপকেন্দ্রটির উৎপাদনক্ষমতা বাড়ানো হয়েছে। আর উপজেলার বারিষাব ইউনিয়নে একটি নতুন কেন্দ্রের কাজ উদ্বোধন করা হয়েছে।জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, কাপাসিয়ার জামিরার চর উপকেন্দ্রের আওতায় প্রায় ৩২ হাজার গ্রাহক রয়েছেন। এই গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গত সোমবার উপকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১০ এমভিএ থেকে ২০ এমভিএতে উন্নীত করা হয়। একই দিন উপজেলার বারিষাব ইউনিয়নের পরিয়াব গ্রামে নতুন একটি উপকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি।