কাপাসিয়ায় পৃথক স্থানে ছাত্রদল ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদল ও স্থানীয় তারাগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ গতকাল শুক্রবার পৃথক স্থানে সম্মেলন করেছে। এর আগে উভয় পক্ষ ওই কলেজ মাঠে সম্মেলনের ঘোষণা দিলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। ফুলবাড়িয়া ইউনুস আলী মার্কেটে ছাত্রদলের সম্মেলনে কমিটি ঘোষণার পর সেখানে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। অপরদিকে, তারাগঞ্জ বাজারের শহীদ তাজ উদ্দিন-ময়েজ উদ্দিন স্মৃতি সংসদ কার্যালয়ে দ্বিবার্ষিক সম্মেলন করে ওই কলেজ শাখা ছাত্রলীগ।ছাত্রদলের সম্মেলনের প্রধান বক্তা গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান বলেন, নির্বাচনে সভাপতি পদে শিবলু আলম, সাধারণ সম্পাদক পদে মো. আল আমীন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকারিয়া নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার একপর্যায়ে পরাজিত পক্ষের দু-একজন কর্মী চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটান। কাপাসিয়া থানা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি বলেন, তারাগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে সভাাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহীদুল্লাহ। সম্মেলনে রুবেল মৃধাকে সভাপতি করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা।