কাপাসিয়ায় বজ্রপাতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরনিলক্ষ্মী ও লোহাদী এলাকায় পৃথক বজ্রপাতে এক যুবক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে কালবৈশাখীর সময় ওই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা চরনিলক্ষ্মী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে হিরন মিয়া (২৫) ও লোহাদী গ্রামের কাজল মিয়ার স্ত্রী শাহনাজ আক্তার (২৫)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বজ্রপাতের দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।