কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর এলাকায় গতকাল রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সূর্যনারায়ণপুর এলাকার ফরিদুল আলমের স্ত্রী নূরি বেগম (৩৫)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধূ নূরি বেগম গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নদী পার হচ্ছিলেন। যাওয়ার পথে ধানখেতে নেওয়া বিদ্যুতের তার মাথায় জড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।