কাপাসিয়ায় মাদক বিক্রির অভিযোগে তিন যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা বিক্রির অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন আলী ওই দণ্ডাদেশ দেন।দণ্ড পাওয়া যুবকেরা হলেন: কাপাসিয়ার কোট বাজালিয়া গ্রামের হুমায়ুন কবির (২২), মাহবুব (২২) ও মোস্তফা কামাল (২০)। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার রায় বলেন, সোমবার রাতে উপজেলার পাবুর দাইবাড়ি চৌরাস্তা এলাকায় গাঁজা বিক্রির সময় পাঁচ যুবককে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়। জড়িত না থাকায় রাতেই দুজনকে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত গতকাল তিনজনকে কারাদণ্ডাদেশ দিলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।