কাপাসিয়ায় শিবিরের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াত-শিবিরের দলীয় অফিসে অভিযান চালিয়ে গতকাল সোমবার দুপুরে ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ব্যবহূত একটি ল্যাপটপ, সংগঠনের বিভিন্ন বই, প্রচারপত্র, লিফলেট, পোস্টারসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা হলো ভাওয়াল বদরে আলম কলেজের ছাত্র মোসাদ্দিকুল ইসলাম (১৯), একই কলেজের ছাত্র রাকিব হোসেন (১৮), নবম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান (১৩), ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. রিয়াদ (১১), অষ্টম শ্রেণীর ছাত্র শরিফুল ইসলাম (১২)। গোপন সংবাদের খবর পেয়ে গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তরগাঁও মেডিকেল মোড়ের দলীয় অফিস থেকে ওই পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করে।