কাপাসিয়ায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে গতকাল বুধবার পুত্রবধূ অষ্টমী রানী দাসকে (২০) তাঁর শ্বশুর কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্বশুর রাধা চন্দ্র দাস ও অষ্টমী রানীর স্বামী দাম চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, অষ্টমী রানী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁর পাঁচ মাসের শিশুপুত্রকে নিয়ে ঘুমাচ্ছিলেন। রাধা চন্দ্র বাড়িতে এসে অসময়ে শুয়ে থাকার কারণে অষ্টমী রানীকে গালাগাল করেন। ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে তিনি দা দিয়ে অষ্টমী রানীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রাহাত খান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।