কাপাসিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের তালতলা রেজি. প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১১) গত সোমবার দুপুরে জসিম উদ্দিন নামের এক বখাটে ধর্ষণ করেছে। ওই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখামের গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী উপজেলার তালতলা গ্রামের মামার বাড়িতে থেকে পড়ালেখা করত। গত সোমবার দুপুরে বাড়ির পাশে একটি বাগান থেকে ছাগল আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার জসিম উদ্দিন তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেললেও তার অপর দুই সহযোগী জয়নাল ও আকতার তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধর্ষক জসিম উদ্দিন একই এলাকার আ. বাতেনের ছেলে। গতকাল মঙ্গলবার ধর্ষিতার মা বাদী হয়ে তিনজনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল সকালে গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।