কাপাসিয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় স্বামীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী ও শাশুড়িসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশ তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, শ্রীপুর এসিআই কারখানা গেট এলাকার নিহত জিল্লুর রহমানের স্ত্রী নুর আক্তার, শাশুড়ি দুর্গাপুর ইউনিয়নের ডোয়াইপাখুরী গ্রামের হেলেনা এবং পার্শ্ববর্তী শিবপুর ইউনিয়নের লাখপুর গ্রামের সামাদ মাঝির ছেলে জাহিদ। পরে কাপাসিয়া বাজার এলাকা থেকে হেলেনার কথিত স্বামী কনককেও আটক করা হয়।নিহত জিল্লুরের চাচা কবীর হোসেন বলেন, পরিবারের অমতে বিয়ে করায় জিল্লুর শ্বশুরবাড়িতেই থাকতেন। ৬ জুন জিল্লুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।