কাপ্তাই পলিটেকনিকের ছাত্র ও শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৮ দফা দাবি আদায়ে এর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল রোববার কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ, কাপ্তাই শাখার যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়।