কাপ্তাই হ্রদে মাছের রাজস্ব আয়ে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ২০১৫-১৬ অর্থবছরে ১০ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকা রাজস্ব আয় করেছে। এটি গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ আয়। গতকাল রোববার সকালে সংস্থার রাঙামাটি কেন্দ্র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে হ্রদে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এর আগ পর্যন্ত এক বছরে আহরিত মাছের পরিমাণ ৯ হাজার ৫৮৮ দশমিক ৫৫ মেট্রিক টন। স্থানীয় চাহিদা পূরণে আহরিত মাছের পরিমাণ এ হিসাবের বাইরে। তিনি বলেন, কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে প্রতিবছর ২০ থেকে ২২ টন বড় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ভবিষ্যতে ১০০ থেকে ১৫০ টন পোনা অবমুক্ত করা হবে।

মাইনুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে বর্তমানে ৪২ প্রজাতির মাছ পাওয়া যায়।