কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক দিনের বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বাড়ায়় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। গতকাল তোলা ছবি l প্রথম আলো
গত কয়েক দিনের বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বাড়ায়় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। গতকাল তোলা ছবি l প্রথম আলো

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটিতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু। এই অবস্থায় সেতুতে পর্যটকদের ওঠার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঝুলন্ত সেতুটির মালিক পর্যটন করপোরেশনের অধীন প্রতিষ্ঠান পর্যটন হলিডে কমপ্লেক্স।
ঝুলন্ত সেতুর তত্ত্বাবধায়ক মো. পেয়ার আহমদ বলেন, দ্রুত পানি বাড়তে থাকায় রোববার সকালে সেতুর পাটাতন ডুবে যায়।
গতকাল সোমবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, হ্রদের পানি সেতুর পাটাতনের প্রায় এক ফুট ওপরে উঠেছে। সেতুতে না উঠতে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে লাল নিশানা ও বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, সেতু ডুবে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিদিন অসংখ্য পর্যটক সেতুটি দেখতে রাঙামাটি আসেন। পানি সেতুর পাটাতনের নিচে না নামা পর্যন্ত পর্যটকদের ওঠা ঝুঁকিপূর্ণ হবে। এ কারণে তাঁরা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পানি নেমে গেলে পাটাতন মেরামত করার পর সেতুটি আবার খুলে দেওয়া হবে।