কাপ্তাইয়ে আগর চাষির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই থানাধীন হরিণছড়া এলাকায় গতকাল শুক্রবার মো. শাহ আলম (৪০) নামের এক আগরচাষির লাশ পাওয়া গেছে। তাঁর বাড়ি পাশের বিলাইছড়ি উপজেলার কেঙেরাছড়ি সেটেলার পাড়ায়।পুলিশের ভাষ্যমতে, শাহ আলম ২০০৮ সাল থেকে হরিণছড়া এলাকায় বন বিভাগের প্রায় ১০ হেক্টর জায়গায় অনুমতি নিয়ে আগর চাষ করছেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা শাহ আলমকে কুপিয়ে হত্যা করে লাশ বাগানে কাপড় দিয়ে ঢেকে দেয়। গতকাল সকালে লোকজন তাঁর লাশ দেখে পুলিশকে খবর দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী গতকাল রাত আটটার দিকে বলেন, শাহ আলমের হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি।