কাপ্তাইয়ে ইউএনওকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। খুদেবার্তায় অশালীন মন্তব্য পাঠানো হয়েছে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। গতকাল সোমবার ইউএনও তাঁর কার্যালয়ে ওই হুমকির কথা প্রকাশ করেন। তিনি বলেন, মুঠোফোনে তাঁকে বলা হয়, ‘আপনি নির্বাহী কর্মকর্তা বলছেন, আপনাকে কেটে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হবে।’ কবে ওই হুমকি দেওয়া হয়—এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি ইউএনও। কাপ্তাই থানার ওসি মো. ইউসুফ সিদ্দিকী বলেন, তাঁকেও মুঠোফোনের খুদেবার্তায় (এসএমএস) অশালীন মন্তব্য করা হয়েছে।