কাপ্তাইয়ে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাইয়ে গত শনিবার সন্ধ্যায় চালক ইসমাইল গণিকে (২৫) হত্যা করে প্রাইভেট কার ছিনিয়ে নিয়ে গেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। নিহত ইসমাইল গণির বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের নজরেরটিলা গ্রামে। এই হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গতকাল রোববার কাপ্তাই থানায় মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, নিহত ইসমাইল ভাড়ায় প্রাইভেট কার চালাতেন। শনিবার কয়েকজন লোক গাড়িটি ভাড়া নেয়। তারা সারা দিন গাড়ি নিয়ে রাঙামাটির বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যায় কাপ্তাই আসে। পরে রাতের অন্ধকার ও নির্জনতার সুযোগে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক ইসমাইলকে হত্যা করে লাশ ছড়ায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্র জানায়, লাশের মাথায় ও কানের গোড়ায় আঘাতের চিহ্ন রয়েছে।