কাপ্তাইয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় কাজী আকিবুর রহমান (২৬) নামের একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে এই বিচার করেন। আকিবুর অপরাধ স্বীকার করে ১৫ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে কখনো এ ধরনের অপরাধ করবেন না বলে ১০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে রক্ষা পান।ইউএনও হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, ওই বখাটে গত বুধবার ছাত্রীটিকে প্রকাশ্যে উত্ত্যক্ত করে। মেয়েটি এ ব্যাপারে লিখিত অভিযোগ জানালে গতকাল বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নারীর শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধির ১৫৪ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।