কাপ্তাইয়ে ডাকাত সন্দেহে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই থানার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি গ্রামের আদিবাসীরা ডাকাত সন্দেহে মো. খোরশেদ মিয়া (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। গত বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, পার্শ্ববর্তী চন্দ্রঘোনা ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ায় ওয়াগ্গা ইউনিয়নের লোকজন আতঙ্কে রয়েছে। ওসি জানান, মো. খোরশেদ মিয়া কুমিল্লার বরুড়া ইউনিয়নের বেলভুজ গ্রামের আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের কলাতলীর আদর্শ গ্রামে বসবাস করেন বলে জানিয়েছেন। তাঁকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।স্থানীয় মৌজার প্রধান অরুণ তঞ্চঙ্গ্যা বলেন, কয়েক দিন আগে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দলের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে লোকজন রাত জেগে পাহারা দিতে থাকে। বুধবার সন্ধ্যায় ওই যুবক সাপছড়ি গ্রামে এসে বিভিন্ন স্থানে উঁকি মেরে দেখছিলেন। লোকজনের সন্দেহ হলে তাঁকে ধরে ফেলে। পরে তাঁর অসংলগ্ন কথাবার্তার জন্য কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়।