কাপ্তাইয়ে ডায়রিয়ায় একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাইয়ে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিনে এ রোগে একজনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন আক্রান্ত হয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার চিত্মরমের ব্যাঙছড়ি মারমা পাড়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ওই পাড়ায় দুই দিন আগে ডায়রিয়ায় সাইপ্রু মারমা (৩৬) নামের একজন মারা গেছেন। এখানে রোববার পর্যন্ত ১২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে তিনজন, েকেপিএম হাসপাতালে দুজন এবং চন্দ্রঘোনা সদর হাসপাতালে ছয়জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। ইউএনও মোহাম্মদ খালেদ রহীম বলেন, খোলা জায়গায় পায়খানা করায় এবং পাহাড়ি ছড়ার পানি পান করায় মারমা পাড়ায় ডায়রিয়ায় অনেক লোক আক্রান্ত হয়েছে।