কাপ্তাইয়ে নেশার আসরে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে নেশার আসরে বাগিবতণ্ডার পর সংঘর্ষে মফিজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার নতুন বাজারের ঢাকাইয়া কলোনিতে গত রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মফিজ উদ্দিনের স্ত্রী মদিনা বেগমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।কাপ্তাই থানার ওসি মো. ইউসুফ সিদ্দিকী বলেন, নতুন বাজারের অবৈধ বসতিপূর্ণ ঢাকাইয়া কলোনি এলাকায় রোববার রাতে একদল নেশাখোরের মধ্যে তর্ক ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে নেশাগ্রস্ত মফিজ উদ্দিনের তলপেটে জোরে ঘুষি বা লাথির আঘাত লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন, হানিফ মিয়া, জজ মিয়া, মাহে আলম ও আলাউদ্দীন নামের পাঁচ ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক আলাউদ্দীন স্বীকার করেন, তাঁরা সবাই একসঙ্গে বসে নেশা করছিলেন। তবে তিনি দাবি করেন, সিঁড়িতে পড়ে মৃত্যু হয় মফিজ উদ্দিনের।