কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাইয়ে গত সোমবার বিদ্যুৎস্পৃস্ট হয়ে অমল চৌধুরী (৪৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। শিল্প এলাকার ১১ হাজার ভোল্টের টাওয়ারে উঠে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।নিহত অমল চৌধুরী বিদ্যুৎ বিভাগের কর্মী নয় বলে জানিয়েছেন লিচুবাগান বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার সময় অমল চৌধুরী বিদ্যুতের টাওয়ারে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান।