কাপ্তাইয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগ কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপসম্পাদক হেলাল উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, জেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন ও সাধারণ সম্পাদক মিন্টু মারমা।