কাপ্তাইয়ে ‘কৃষি ও খাদ্য উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে কিষান-কিষানিদের অংশগ্রহণে ‘কৃষি ও খাদ্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে আদিবাসী উন্নয়ন কেন্দ্র (সিআইপিডি) কাপ্তাই। ‘খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চাই সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রস্তুত হও এখনই’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন মারমা। সিআইপিডির প্রধান নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমার সভাপতিত্বে এবং শাক্য মিত্র তঞ্চঙ্গ্যার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল আলম, মৎস্য কর্মকর্তা মো. গোলাম মর্তুজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাসুদ আহমেদ চৌধুরী প্রমুখ।