কাপড় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব গত রোববার তিন লাখ ৭০ হাজার টাকার কাপড় উদ্ধার করেছে। র্যাব জানায়, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ওই দিন বিকেলে উপজেলার সঞ্জবপুর থেকে ভারতীয় ১৪৫টি শাড়ি ও ৮০টি থ্রি পিস উদ্ধার করে। এর মূল্য প্রায় তিন লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার করা কাপড়গুলো তারা কুলাউড়া থানায় হস্তান্তর করে। থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।