কাপড় বিতরণ, একজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে কাপড় বিতরণের দায়ে এক সদস্য পদপ্রার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত বুধবার রাতে তাঁকে এ দণ্ড দেন। বগুড়ার ধুনট উপজেলায় এ ঘটনা ঘটেছে।দণ্ড পাওয়া ওই প্রার্থীর নাম ফরিদ উদ্দিন। তিনি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে আপেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।ধুনট থানা সূত্রে জানা গেছে, ১২ জুন ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুুষ্ঠিত হবে। গত বুধবার রাত নয়টায় সদস্য পদপ্রার্থী ফরিদ উদ্দিন তাঁর সমর্থকদের নিয়ে গ্রামের ভোটারদের মধ্যে কাপড় বিতরণ করেন। ধুনট থানার ওসি তোজাম্মেল হক জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদ উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।