কাপড় বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক নিজ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় তাঁর নিজ বাসায় গরিব ও দুস্থ ৫০০ নারীকে শাড়ি এবং ২০০ পুরুষকে লুঙ্গি দেন। এ সময় পৌরসভার কাউন্সিলর মো. আজাহার উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেনু আরা বেগম, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং মেয়রের স্ত্রী মিনারা সিদ্দিক উপস্থিত ছিলেন।