কাপড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে জেলা যুবলীগের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের শহীদ টিআর সড়কে আওয়ামী লীগের কার্যালয়ে এসব বিতরণ করা হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ ও আসাদুল ইসলামের উদ্যোগে সংগঠনের নেতা-কর্মীরা পাঁচ শ দুস্থ নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের কর্মী শহীদুল ইসলাম, রেজাউল হক প্রমুখ।