কাপড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র জাতিসত্তার দরিদ্র শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার স্বরূপপুর আদিবাসী পল্লিতে ১০০টি শিশুকে কাপড় দেওয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শিশু বিকাশ এই উদ্যোগ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক। শিশু বিকাশ নওগাঁর সভাপতি আল মামুন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংগঠন আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, শিশু বিকাশের উপদেষ্টা ময়নুল হক ও কায়েস উদ্দিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক আনিকা বুশরা বক্তব্য দেন। কাপড় বিতরণের আগে স্থানীয় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।