কাপড়ের গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পাইকারি বাজার শেখেরচরে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইলমা শাড়ি প্রিন্টিং নামের একটি প্রতিষ্ঠানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় শেখেরচর বাজারে স্থানীয় ব্যবসায়ী কবির ভূঁইয়ার একটি বহুতল ভবনের চারতলার ইলমা শাড়ি প্রিন্টিং নামের প্রতিষ্ঠানের একটি গুদামে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।