কাফকো এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুজাতিক সংস্থা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ নির্বাচন কাল শনিবার অনুষ্ঠিত হবে।
কাফকো সূত্রে জানা গেছে, এর আগে ২০ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু প্রার্থীদের এক পক্ষ নির্বাচন স্থগিত চেয়ে চট্টগ্রাম শ্রম আদালতে যায়। আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে অপর পক্ষ আপিল করে।
এ বিষয়ে কাফকো নির্বাচন উপপরিষদের চেয়ারম্যান ওয়ায়েজ হোসেন ভুঁইয়া প্রথম আলোকে বলেন, শ্রম আপিল ট্রাইব্যুনাল আদেশের সাত দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী শনিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ভোট গ্রহণের সময়সূচি পূর্বঘোষিত তফসিল অনুসারে বহাল থাকবে।