কাফনের কাপড় পাঠিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের একটি চালকলে কাফনের কাপড় পাঠিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে দুলাল ইসলাম নামের এক যুবককে গতকাল বৃহস্পতিবার আটক করে জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই ধোপাপাড়া গ্রামের নজরুল ইসলামের চালকলে কাফনের কাপড়সহ একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে নজরুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনা পুলিশকে জানালে নজরুলের ছেলের লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। গতকাল একই গ্রামের দুলালের (২০) বাড়িতে একই ধরনের কাফনের কাপড় পেয়ে এলাকার মানুষের সন্দেহ হয়। গ্রামবাসী দুলালকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে।চালকলের মালিক নজরুল বলেন, তিনি হজে গিয়েছিলেন। এর মধ্যে চালকলের ব্যবস্থাপক ইউনুস আলীর মুঠোফোনে কয়েক দফা ফোন করে ওই পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য তাগাদা দেয় দুর্বৃত্তরা।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মামলার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুলাল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চালকলে কাফনের কাপড় রেখে আসার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছেন দুলাল।