কাফনের কাপড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের শের-ই-বাংলা বিপণি কেন্দ্রের ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই দেড় শতাধিক ব্যবসায়ী রেলওয়ের খালি ও পরিত্যক্ত জায়গায় জরুরি পুনর্বাসনের দাবিতে এ মিছিল করেন। মিছিলটি বিপণি কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিপণি কেন্দ্রের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি চ ম মুজিবুর রহমান।
সমাবেশে জানানো হয়, আজ বুধবার তাঁরা খুলনা রেল ভবন ঘেরাও ও প্রতিবাদ সভা, শনিবার অবস্থান ধর্মঘট, রোববার মানববন্ধন করবেন।