কাফরুল, মিরপুর ও বনানীতে লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরাংশের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর একটি স্থানীয় গ্রিড বন্ধ হওয়ায় কাফরুল, মিরপুর ও বনানীতে ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়া চলছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা সেনানিবাস–সংলগ্ন ধামালকোটে ডেসকোর ওই গ্রিড কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় বলে ডেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রাত সাড়ে আটটায় ডেসকোর কর্মকর্তারা জানান, প্রায় এক ঘণ্টার মধ্যে একটি ট্রান্সফরমার চালু করা হয়। অন্যটি চালু করার জন্য প্রকৌশলীরা কাজ করছিলেন।